Monday , September 7 2026

ফুটবল বিশ্বের এক সোনালী এবং অবিস্মরণীয় অধ্যায়ের আনুষ্ঠানিক অবসান ঘ’টল

ফুটবল বিশ্বের এক সোনালী এবং অবিস্মরণীয় অধ্যায়ের আনুষ্ঠানিক অবসান ঘটল। আর্জেন্টিনার আকাশী-সাদা জার্সি চিরতরে তুলে রাখার ঘোষণা দিলেন সর্বকালের অন্যতম সেরা ফুটবলার লিওনেল আন্দ্রেস মেসি৷

আজ নিজের ভেরিফায়েড সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি আবেগঘন পোস্টের মাধ্যমে ৩৯ বছর বয়সী এই কিংবদন্তি আন্তর্জাতিক ফুটবল থেকে তাঁর অফিসিয়াল অবসরের সিদ্ধান্তটি বিশ্ববাসীকে জানান৷

বিদায়ী পোস্টে মেসি তাঁর মনের সবটুকু আবেগ ঢেলে দিয়েছেন৷

“এটি এমন একটি সিদ্ধান্ত যা আমার আত্মাকে গভীরভাবে আঘাত করেছে, কিন্তু আমি বুঝতে পেরেছি যে বিদায়ের সঠিক সময় এটাই। আমি সৃষ্টিকর্তার নামে শপথ করে বলছি, আমি সবসময় মাঠে আমার সর্বোচ্চটা উজাড় করে দিয়েছি।”

“আমার আর দেওয়ার কিছু নেই এবং বর্তমান দলে অনেক দারুণ তরুণ খেলোয়াড় উঠে আসছে যারা এখানে থাকার যোগ্য। আমি সবসময় এই জার্সিকে ভালোবেসে যাব এবং এর চেয়ে সুন্দর আর কিছু হতে পারে না। সবাইকে অনেক ধন্যবাদ।” ❤

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *